Logo

আন্তর্জাতিক

বাংলাদেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলাদেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। গতকাল রোববার (৮জুন) স্থানিয় সময় রাত পৌনে দুইটার দিকে আবদুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র সংবাদ মাধ্যমকে তাঁর দেশে ফেরার খবর জানিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।  বিস্তারিত...
বিশিষ্ট সংগঠক রণবীর বড়ুয়া বাপ্পির মাতার পরলোকগমন: মিনতি বড়ুয়ার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া

বিশিষ্ট সংগঠক রণবীর বড়ুয়া বাপ্পির মাতার পরলোকগমন: মিনতি বড়ুয়ার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া

নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সংগঠক, সমাজসেবী ও কমিউনিটি লিডার বাবু রণবীর বড়ুয়া বাপ্পি’র গর্ভধারিণী শ্রদ্ধেয় মাতা মিনতি বড়ুয়া আর নেই। তিনি গত ৬ জুন ২০২৫, শুক্রবার সকাল ১১টায় নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকার নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করলে তাঁকে তাৎক্ষণিকভাবে কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  বিস্তারিত...
ভারতে নতুন করে করোনা সংক্রমণ: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে নতুন করে করোনা সংক্রমণ: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্যেই ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে।  বিস্তারিত...
লস অ্যাঞ্জেলসে ২ হাজার নিরাপত্তা বাহিনীর  সদস্য মোতায়েন

লস অ্যাঞ্জেলসে ২ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন , অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলতে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  বিস্তারিত...