ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। এতে বিদেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রকে আবারও হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের পবিত্র মাটিতে আঘাত করেছে। বিস্তারিত...
টানা ১৮ ঘণ্টার ফ্লাইট, মাঝপথে একাধিকবার জ্বালানি নেওয়া, আর ধারাবাহিক বিভ্রান্তিকর মহড়া– এভাবেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার অভিযান সম্পন্ন হয়েছে। ইরানে হামলার প্রসঙ্গে এসব তথ্য দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ পদে থাকা ফোর-স্টার জেনারেল এবং জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান ড্যান কেইন। বিস্তারিত...
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মিশনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ওপর আসা ইরানের হুমকি ঠেকানো। বিস্তারিত...