Logo

ইউএসএ নিউজ    >>   কুইন্সের P.S. 220Q–এ জমকালো STEM শোকেস: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভায় মুগ্ধ অভিভাবকরা, প্রশংসায় ভাসলেন প্রধান শিক্ষক জোসেট পিজারো: বিজ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অনন্য উদ্যোগ—এক নতুন উচ্চতায় পৌঁছাল Edward Mandel School

কুইন্সের P.S. 220Q–এ জমকালো STEM শোকেস: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভায় মুগ্ধ অভিভাবকরা, প্রশংসায় ভাসলেন প্রধান শিক্ষক জোসেট পিজারো: বিজ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অনন্য উদ্যোগ—এক নতুন উচ্চতায় পৌঁছাল Edward Mandel School

কুইন্সের P.S. 220Q–এ জমকালো STEM শোকেস: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভায় মুগ্ধ অভিভাবকরা, প্রশংসায় ভাসলেন প্রধান শিক্ষক জোসেট পিজারো: বিজ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অনন্য উদ্যোগ—এক নতুন উচ্চতায় পৌঁছাল Edward Mandel School

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান P.S. 220Q – The Edward Mandel School-এ গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বার্ষিক STEM Showcase। প্রাণবন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক নানান উদ্ভাবনী প্রকল্প, সৃজনশীল প্রদর্শনী এবং হাতে-কলমে শেখার কার্যক্রমে মুখর ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।


দুই ঘণ্টাব্যাপী এই STEAM মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি কাড়ে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নতুন কিছু শেখার আগ্রহ এবং দলগতভাবে কাজ করার দক্ষতা ছিল চোখে পড়ার মতো।


এই সফল আয়োজনকে ঘিরে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেট পিজারো। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং বিজ্ঞান শিক্ষক মি. কুসিক-এর তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। মূলত প্রধান শিক্ষক পিজারোর সুপরিকল্পিত উদ্যোগেই এই বৃহৎ আয়োজন বাস্তব রূপ পায়।


দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ে বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি এবং সৃজনশীল শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস—শিক্ষা শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। এই STEM Showcase ছিল তাঁর সেই দূরদর্শী চিন্তার বাস্তব প্রতিফলন।


বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক পিজারোর অনুপ্রেরণা ও সার্বক্ষণিক তত্ত্বাবধান ছাড়া এত বড় ও সুশৃঙ্খল আয়োজন সফল করা সম্ভব হতো না। তিনি নিজে প্রতিটি প্রস্তুতি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং শিক্ষার্থীদের নিজেদের সেরাটা তুলে ধরতে উৎসাহিত করেছেন।


অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও অতিথিরা প্রধান শিক্ষক জোসেট পিজারোর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং আধুনিক শিক্ষাদর্শ বিদ্যালয়টিকে নতুন মর্যাদায় অধিষ্ঠিত করেছে।