Logo

ইউএসএ নিউজ    >>   ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের উদ্যোগে বার্ষিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ, মঙ্গলবার ব্রঙ্কসের স্থানীয় ভেন্যু গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক নারী-পুরুষ, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামীম আহমেদ। কাজী রবিুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শেখ আলী আহাদ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত ও গজল পরিবেশন করেন শহিদুল ইসলাম, এম এ নাসির, রায়হান পারভেজ এবং কবি জালাল উদ্দিন রুমি। এরপর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে তিলাওয়াত পরিবেশন করেন প্রতিযোগীরা।


কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মেয়েদের গ্রুপে প্রথম স্থান অধিকার করেন আসফিয়া আয়েশা, দ্বিতীয় অশি রিজিয়া এবং তৃতীয় হন সামিয়া হাকিম।
বালকদের ৬–৯ বছর গ্রুপে প্রথম তাহমিদ হাসান রেজা, দ্বিতীয় তালহা মোহাম্মদ সাদেক এবং তৃতীয় মোহাম্মদ আয়ান।
বালকদের ১০–১৪ বছর গ্রুপে প্রথম হন আরিব মোহাম্মদ চৌধুরী, দ্বিতীয় আব্দুর রহমান সালেহ এবং তৃতীয় ওমর ভূঁইয়া।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা ওবায়দুল হক (ইমাম ও খতিব, পাকচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস), মাওলানা আব্দুল হাদি জালালী (ইমাম ও খতিব, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদ, ম্যাগরা এভিনিউ, ব্রঙ্কস) এবং হাফেজ জুবায়ের আহমদ রাজু (শিক্ষক, বাংলাবাজার ইসলামিক সেন্টার)।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ বলেন,
“বৈরী আবহাওয়া সত্ত্বেও আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল করেছে। প্রতিযোগী শিশু-কিশোর, অতিথি, সহযোগী স্পন্সর ও অংশগ্রহণকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কামাল উদ্দিন, খবির উদ্দিন ভূঁইয়া ও সামাদ মিয়া জাকেরিয়া।


এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মাহবুব আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, ভারপ্রাপ্ত সম্পাদক রোকন হাকিম, বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারি, সিপিএ জাকির হোসেন চৌধুরী, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, সিলেট জেলা সমিতি ইউএসএ’র আহ্বায়ক কফিল আহমদ চৌধুরী, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন এবং ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের মঈন উদ্দিন নটু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ ইনকের বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, জাহাঙ্গীর আলম, সরকার আব্দুল মজিদ, আব্দুল রউফ ও তোফায়েল আহমদ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সফল করতে আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন মিহিবুল হক। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম রাসেল। সমন্বয়কারীদের মধ্যে ছিলেন মোস্তাকুর রহমান লিটন, হুমায়ন কবীর সোহেল ও আশফাকুল হক চৌধুরী। সদস্য সচিব ছিলেন কাজীরুল ইসলাম শিপন। এছাড়াও শেখ শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রায়হান পারভেজসহ অনেকে সার্বিক সহযোগিতা করেন।


অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সানা উল্লাহ, কবি আবু তাহের চৌধুরী, কবি সুধাংশু কুমার মণ্ডল, কবি জালাল উদ্দিন রুমি, সাবেক উপজেলা চেয়ারম্যান জামাল হোসেন, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন চিনু, রেজাউল করিম, মুক্তার আহমেদ ও তৌহিদ আহমেদ।
মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, জহিরুল হক ও রোকন আহমেদসহ অনেকে।
অনুষ্ঠানটি কমিউনিটির মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।