Logo

রাজনীতি    >>   বাংলাদেশ গণমুক্তি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন মো. পাপ্পু চৌধুরী

বাংলাদেশ গণমুক্তি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন মো. পাপ্পু চৌধুরী

বাংলাদেশ গণমুক্তি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন মো. পাপ্পু চৌধুরী

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
প্রেস বিজ্ঞপ্তি | ৬ মার্চ ২০২৬
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হিসেবে মো. পাপ্পু চৌধুরীকে মনোনীত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মো. পাপ্পু চৌধুরীকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ গণমুক্তি পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে।
এছাড়া নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দলকে ঐক্যবদ্ধ, সুসংবদ্ধ ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।