Logo

আন্তর্জাতিক    >>   উপ-নির্বাচনে দাঁড়ালে বার্নহ্যামকে পূর্ণ সমর্থন করবেন কিয়ের স্টারমার

উপ-নির্বাচনে দাঁড়ালে বার্নহ্যামকে পূর্ণ সমর্থন করবেন কিয়ের স্টারমার

উপ-নির্বাচনে দাঁড়ালে বার্নহ্যামকে পূর্ণ সমর্থন করবেন কিয়ের স্টারমার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

উপ-নির্বাচনে দাঁড়ালে বার্নহ্যামকে পূর্ণ সমর্থনের ইঙ্গিত স্টারমারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, মেকারফিল্ড উপ-নির্বাচনে লেবার পার্টির প্রার্থী যিনিই হন না কেন, তাকেই তিনি শতভাগ সমর্থন করবেন। এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ওয়েস্টমিনস্টারে, অর্থাৎ পার্লামেন্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

লেবার এমপি জশ সিমন্স আনুষ্ঠানিকভাবে ১৮ই মে পদত্যাগ করেছেন। ফলে তার মেকারফিল্ড আসনে পুনরায় নির্বাচন হবে। সেই নির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম অংশ নেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। লেবার পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে বার্নহ্যাম ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন। আর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা স্থানীয় সময় আজ দুপুরে শেষ হওয়ার কথা।

ওই আসনে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টিও প্রার্থী দিতে পারে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থীরা মেকারফিল্ড নির্বাচনী আসনের মূল আটটি কাউন্সিলে বিজয়ী হয়েছে। ফলে ওই দলের প্রার্থীও লেবার পার্টির শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লেবার পার্টির কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, এই উপ-নির্বাচন হবে "লেবার বনাম রিফর্ম"-এর লড়াই। নির্বাচিত প্রার্থী যিনিই হোন না কেন, তাকে সমর্থন করতে তিনি দলের প্রতিটি সদস্য ও সমর্থকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "রিফর্মকে হারাতে একজন লেবার প্রার্থী দরকার। এখন সেটিই আমাদের লড়াই।"সূত্র: বিবিসি