লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক মৌসুম কাটছে মোহাম্মদ সালাহর। চার ম্যাচ হাতে রেখেই লিগ জয় নিশ্চিত করেছে লিভারপুল। সবচেয়ে বেশি গোল করা ও করানোর তালিকায় এক নম্বরে সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বছরের সেরা ফুটবলারও হয়েছেন মিসরীয় তারকা। বিস্তারিত...
ভারত-পাকিস্তান সম্পর্ক এখন পাল্টাপাল্টি হামলায়। ক্রমবর্ধমান উত্তেজনায় দুই দেশের সামরিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গন এখন উত্তপ্ত। এমন পরিস্থিতির মধ্যেই একসঙ্গে ম্যাচ খেলেছে ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার ওমানের মাসকাটে এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছে দুই দেশের ছেলেরা। বিস্তারিত...
চ্যাম্পিয়নস লিগে পথচলা শেষ অনেক আগেই। কোপা দেল রে–তেও ফাইনালে হার বার্সেলোনার কাছে। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনো খালি হাতে বসে আছে। শেষ আশা, লা লিগা। সেটাও শেষ হয়ে যেতে পারে আগামীকাল ১১ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারলে। বিস্তারিত...
ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার এখন ইউরোপা লিগের ফাইনালে। লিগ টেবিলে ১৫ ও ১৬ নম্বরে থাকা দল দুটির ফাইনালে ওঠার ঘটনা নিঃসন্দেহে দারুণ কিছু। ২১ মে স্পেনের বিলবাওয়ে ‘অল ইংলিশ ফাইনাল’ শেষে এই দুই দলের একটি যে ট্রফি উঁচিয়ে ধরতে যাচ্ছে, তা এখন নিশ্চিত। বিস্তারিত...