যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন মেসি। এই ম্যাচে প্রতিপক্ষ ক্রুকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মিয়ামি। অর্থাৎ ক্লাবের প্রতিটি গোলেই ছিল মেসির জাদুকরী পায়ের ছোঁয়া। বিস্তারিত...
রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে ব্রাজিল পৌঁছেছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন গতকাল থেকে। আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য স্কোয়াডও ঘোষণা করেছেন আনচেলত্তি। এসবই হয়েছে রিও ডি জেনিরোর বারা দা তিজুকা অঞ্চলে গ্র্যান্ড হায়াত হোটেলে। আপাতত এই হোটেলেই অবস্থান করছেন কিংবদন্তি কোচ। বিস্তারিত...
যুক্তরাজ্যের লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপনে রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। সে সময় ভিড়ের মধ্যে গাড়ি ওঠে যাওয়ার ঘটনায় ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর। বিস্তারিত...
২০২৪-২৫ মৌসুম প্রায় শেষ। প্রতিটি দেশের লিগ শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাই কেবল বাকি। দু-একটি দেশের লিগের ম্যাচ বাকি থাকলেও তা চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহেই শেষ হয়ে যাবে। জুনে ক্লাব ফুটবল বিশ্বকাপ। এরপর ক্লাবগুলোতে চলবে ভাঙা-গড়ার খেলা। অনেকের চুক্তির মেয়াদ শেষ হবে, অনেকেই ক্লাব পরিবর্তন করে যাবেন অন্য কোনো ক্লাবে। বিস্তারিত...