আগামী ৪ জুন জার্মানির বিপক্ষে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ফিটনেসের কারণে খেলতে পারবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকাকে নিয়েই জার্মানির বিপক্ষে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ বরার্তো মার্টিনেজ। বিস্তারিত...
পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে কোনো গোল করতে পারেনি সে। তবে এবার নিজের দ্বিতীয় ম্যাচে রোববার (১৮ মে) ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। এই ম্যাচে শুরুর একাদশে দেখা যায় রোনালদোর ছেলেকে। ম্যাচে জোড়া গোল করে দলকে ৩-২ গোলের জয় এনে দিয়েছে রোনালদো জুনিয়র। বিস্তারিত...
পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার পথে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। গত পরশু ছিল প্রথম ম্যাচ, আজ দ্বিতীয়টি। তবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে একটি বাড়তি ম্যাচ খেলবে তাঁরা। বিস্তারিত...
প্রথমবারের মতো আইপিএলে ডাক পেলেন জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মূলত দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদির পরিবর্তে এই জিম্বাবুইয়ানকে অস্থায়ীভাবে দলে ভিড়িয়েছে বিরাট কোহলিদের দল। বিস্তারিত...