Logo

আন্তর্জাতিক    >>   ৯ মাসেই অস্তিত্ব সংকটে বিএনপি, এইবার পালানোর  সময় হেলিকপ্টার দূরের কথা ভ্যান গাড়িও পাবে না!

৯ মাসেই অস্তিত্ব সংকটে বিএনপি, এইবার পালানোর  সময় হেলিকপ্টার দূরের কথা ভ্যান গাড়িও পাবে না!

৯ মাসেই অস্তিত্ব সংকটে বিএনপি, এইবার পালানোর  সময় হেলিকপ্টার দূরের কথা ভ্যান গাড়িও পাবে না!

নয়ন বিশ্বাস রকি:

মাত্র ৯ মাস! ক্ষমতায় বসার ৯ মাসের মাথায় বিএনপি আজ নিজের অস্তিত্ব সংকটে ধুঁকছে। যে দল ১৭ বছর ক্ষমতার বাইরে থেকে মিথ্যা কান্না, বিদেশি প্রভুদের পা চাটা আর ষড়যন্ত্রের রাজনীতি করে ক্ষমতায় এসেছিল, তারা আজ বুঝে গেছে — জনগণকে ধোঁকা দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।

বিএনপি ভেবেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নেতাকর্মীদের জেলে পুরে, বাড়িঘরে আগুন দিয়ে, মামলা-হামলা দিয়ে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে। কিন্তু ইতিহাস বলে, দমন-পীড়ন দিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আইয়ুব খান পারেনি, ইয়াহিয়া পারেনি, এরশাদ পারেনি — বিএনপিও পারবে না।

আজ রাস্তায় নামলেই দেখা যায় মানুষের ঘৃণা। বাজারে গেলে দেখা যায় মানুষের হাহাকার। চাল-ডাল-তেলের দাম আকাশছোঁয়া, ব্যবসায়ীরা চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ, ছাত্ররা শিক্ষা হারিয়ে দিশেহারা, শ্রমিকরা রক্তাক্ত। এই হলো বিএনপির ৯ মাসের উন্নয়ন! উন্নয়নের নামে শুধু লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি আর মব সন্ত্রাস।

বিএনপির নেতারা এখন নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে না। এক গ্রুপ আরেক গ্রুপকে চাঁদাবাজ বলে, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে মারামারি করে। সারাদেশে বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। যেখানে যায় সেখানেই ভাগ চায়। দোকানদার থেকে ঠিকাদার, বাস মালিক থেকে রিকশাওয়ালা — কেউ রেহাই পাচ্ছে না।

আর এই কারণেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

আগে বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে মিটিং করতো। বাস ভাড়া করতো, ট্রাক ভাড়া করতো। এখন সেই অবস্থাও নেই। এইবার মিটিং করার জন্য ভাড়া করতে গেলে ভ্যান গাড়িও পাবে না! কারণ ভ্যানওয়ালাও জানে, বিএনপি মানে প্রতারণা, বিএনপি মানে চাঁদাবাজি, বিএনপি মানে দেশ ধ্বংস।

জনগণ এখন রাস্তায় নেমেছে। গোপালগঞ্জ থেকে গাজীপুর, ঢাকা থেকে চট্টগ্রাম ,ময়মনসিংহ নেত্রকোনা— সারা বাংলাদেশ একটাই স্লোগান: বিএনপি হটাও, দেশ বাঁচাও। মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ঘরে বসে থাকবে না। শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল, সেই বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মনে করেছিল, আওয়ামী লীগ শেষ। কিন্তু তারা জানে না, আওয়ামী লীগ কোনো ভাড়া করা দল নয়। আওয়ামী লীগ হলো রক্তের দল, ত্যাগের দল, মুক্তিযুদ্ধের দল। এক লক্ষ নেতাকর্মীর বাড়ি পুড়িয়েও, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে পুরেও আওয়ামী লীগকে শেষ করা যায়নি, যাবে না। যত দমন করবে, ততই আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

৯ মাসে বিএনপি প্রমাণ করে দিয়েছে, তারা দেশ চালাতে পারে না, তারা শুধু দেশ ধ্বংস করতে পারে। তারা বিদেশিদের কাছে দেশ বিক্রি করতে পারে, কিন্তু জনগণের পেটে ভাত দিতে পারে না।

সময় এসেছে বিপ্লবী চেতনায় জেগে ওঠার। ভয়কে জয় করতে হবে। রাজপথ দখল করতে হবে। যারা মনে করেছিল আওয়ামী লীগ শেষ, তাদেরকে দেখিয়ে দিতে হবে — আওয়ামী লীগ ফিরছে, আরও ভয়ঙ্কর রূপে ফিরছে, জনগণকে সাথে নিয়ে ফিরছে।

বিএনপির দিন শেষ। এখন শুধু পতনের ঘণ্টা বাজার অপেক্ষা। এইবার আর বাস-ট্রাক নয়, ভ্যান গাড়িও জুটবে না। জনগণের রায়ে বিএনপি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

নয়ন বিশ্বাস রকি
সাবেক ছাত্রলীগ নেতা ।