নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ উইমেন্স ফ্যাশন সামার ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কুইনস প্যালেসে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ “Women’s Fashion Summer Fair 2025”। অনুষ্ঠানটি ছিল ফ্যাশন, সংগীত, নাচ ও বিনোদনের সমন্বয়ে ভিন্নধর্মী আয়োজন।
এ আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মেহজাবিন মেহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিত হাসান এবং অভিনেত্রী শাহনূর।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিলেন উপস্থাপক বাবু জামান, সংগীত পরিবেশনায় ছিলেন স্বাধীনতা ব্যান্ড এর সাত্তার মাহমুদ, অভিনেতা অমিত হাসান, শাহনুর , প্রদীপ ভট্টাচার্য সহ নিউইয়র্কের অন্যতম সংগীত শিল্পীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গান, নাচ ও লাইভ ডিজে, যা দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখে। আকর্ষণীয় র্যাফেল ড্র’ও ছিল ফেয়ারের অন্যতম চমক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনদের মধ্যে সভাপতি নবরাজ কে.সি., সাধারণ সম্পাদক ড. মুক্তার আহমেদ, এম.ডি. , কনভেনর বাদল, চিফ এডভাইজার সগীর খান , এডভাইজার মিন্টু রায় মোহিব রুবেল সহ অনেকে।
অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ডাঃ মুক্তার আহমেদ এম,ডি তাঁর বক্তব্যে বলেন,ফ্যাশন ও ডিজাইনের জগতে সফল হতে হলে ছেলে-মেয়ের ভেদাভেদ করার কোনো প্রয়োজন নেই, বরং প্রয়োজন প্রশিক্ষণ, প্রতিযোগিতা, পরিকল্পনা ও বাস্তবায়ন। এভাবেই নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আয়োজক মেহজাবিন মেহা বলেন,মানুষের লক্ষ্য পূরণে চেষ্টা, পরিকল্পনা ও পরিশ্রম থাকলে সাফল্য আসবেই। ছেলে-মেয়ের ভেদাভেদ না করে সবাইকে সমান সুযোগ দিতে হবে। সময়মতো কাজ সম্পন্ন করতে পারলেই স্বপ্ন পূরণ সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং অতিথিদের রাতের খাবার উপভোগ করার অনুরোধ করেন।



















