Logo

ইউএসএ নিউজ    >>   নৈশভোজের সময় বিকট শব্দ: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে

নৈশভোজের সময় বিকট শব্দ:  নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে

নৈশভোজের সময় বিকট শব্দ: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দের ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা।

শনিবার ওয়াশিংটনের হিল্টনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান চলাকালে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপত্তার কারণে দ্রুত নৈশভোজ থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিকট শব্দের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে এটি বড় ধরনের কোনো হামলা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট ও উপস্থিত অতিথিরা নিরাপদ আছেন বলে জানা গেছে। সূত্র: জাগোনিউজ