হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ৬ কোটি ডলারের ফেডারেল অনুদান বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ও জাতিগতবৈষম্য মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করা হচ্ছে। বিস্তারিত...
গাজার পুরো নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে এমন ঘোষণা দিয়েছে তারা। এদিকে দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গতকাল গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। বিস্তারিত...
চীনের সহায়তায় পাকিস্তান সম্প্রতি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট এক গবেষণা কেন্দ্রের প্রধান। সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজের মহাপরিচালক অশোক কুমার জানিয়েছেন, চীন পাকিস্তানের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দেয়, যার ফলে পাকিস্তান ভারতের আকাশপথের প্রতিটি পদক্ষেপ সহজেই শনাক্ত করতে সক্ষম হয়। বিস্তারিত...
বাংলাদেশের বগুড়ায় মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে ২০২৫, রোববার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৮ স্ট্রিটে অবস্থিত ‘স্টার কাবাব’ রেস্টুরেন্টের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়। বিস্তারিত...