ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো (অভিন্ন নদ-নদী) থেকে পাকিস্তান আর কোনো জল পাবে না। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা পরবর্তী অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে এ দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে গতকাল বৃহস্পতিবার মোদি এ কথা বলেন। বিস্তারিত...
ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তাঁর ক্ষমতার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের দরকার আছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (২২মে) ফেডারেল আদালতে প্রথম ডিগ্রির হত্যার দুটি অভিযোগ (পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যা) গঠন করা হয়েছে। ইহুদি-বিদ্বেষমূলক হামলা হিসেবে বিভিন্ন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি আরও কঠোর হলো ট্রাম্প প্রশাসন। প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না হার্ভার্ড। এতে হার্ভার্ড কর্তৃপক্ষ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান টানাপোড়নের মাত্র আরো তীব্র হলো। এদিকে এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যও এক সতর্কবার্তা বলে জানাচ্ছেন শিক্ষাবিদেরা। বিস্তারিত...