ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। সম্প্রতি এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত...
এফবিসিসিআই নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ রোধের প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি পদে বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের প্রার্থী জাকির হোসেন নয়ন। তিনি বলেছেন, আমরা জাতীয় রাজনীতির বাইরে নই। কিন্তু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে রাজনৈতিক প্রভাব চলবে না- সেটি নিশ্চিত করাই হবে আমাদের দায়িত্ব। বিস্তারিত...
চীনের বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির অন্যতম জনপ্রিয় একটি মডেল ‘সিগাল’। ২০২৩ সাল থেকে চীনে ‘সিগাল’ গাড়ি বিক্রি হচ্ছে। সম্প্রতি ‘ডলফিন সার্ফ’ নাম দিয়ে এটি ইউরোপের বাজারে ছাড়া হয়েছে। ইউরোপীয়রা সিগাল পছন্দ করেন না বলেই অন্য নামে গাড়িটি সেখানকার বাজারে ছেড়েছে বিওয়াইডি। বিস্তারিত...
ঈদকে সামনে রেখে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মেয়েদের শখ - চাঁদরাত মেলা’। ৩১ মে শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১ জুন মধ্যরাত পর্যন্ত, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ ও প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। উদ্যোক্তা মিলি খানের উদ্যোগে আয়োজিত এই মেলাটি নারীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত...