Logo

আন্তর্জাতিক    >>   হাইকোর্টে দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

হাইকোর্টে দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

হাইকোর্টে দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রবিবার (৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত রুলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। পরে তিনিই জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা পৃথক দুই মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত প্রথমে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রোববার রুলের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরে সাইফুলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। সূত্র: জাগোনিউজ