Logo

আন্তর্জাতিক    >>   প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানটি নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর গত প্রায় দুই বছরে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমের সামনে দেখা যায়নি। ফলে এবারের ভার্চ্যুয়াল বক্তব্যকে তার ক্ষমতাচ্যুতির পর প্রথম বড় ধরনের প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার। সূত্র: ইন্ডিয়া টুডে, জাগোনিউজ