Logo

আন্তর্জাতিক    >>   প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় দিল্লি, ছাত্র আন্দোলনের পর মুখ খুললেন নরেন্দ্র মোদী

প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় দিল্লি, ছাত্র আন্দোলনের পর মুখ খুললেন নরেন্দ্র মোদী

প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় দিল্লি, ছাত্র আন্দোলনের পর মুখ খুললেন নরেন্দ্র মোদী

শিরোনাম:
নিট প্রশ্নফাঁস ইস্যুতে মোদীর সাফাই, ‘প্রশ্নপত্র ফাঁসকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে’

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (২১ জুলাই) বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর পার্লামেন্টারি কমিটির বৈঠকে নিট প্রশ্নফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই অগ্রাধিকার ভিত্তিতে নিটের পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং বিলম্ব না করেই ফল প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এ চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তার মতে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এ ধরনের গুরুতর অপরাধের পুনরাবৃত্তি কমে আসবে। এদিকে, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা অব্যাহত রেখেছে। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, জাগোনিউজ।