Logo

আন্তর্জাতিক    >>   জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে বাংলাদেশ গণমুক্তি পার্টির অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে বাংলাদেশ গণমুক্তি পার্টির অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে বাংলাদেশ গণমুক্তি পার্টির অভিনন্দন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।
বুধবার (৩ জুন) দলের সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, ড. খলিলুর রহমানের এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক অর্জন। তাঁর দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বশান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে আরও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ এবং বৈশ্বিক দক্ষিণের জনগণের ন্যায্য দাবি-দাওয়া আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ়তার সঙ্গে তুলে ধরতে সক্ষম হবেন বলেও দলটি আশাবাদ ব্যক্ত করে।


এম এ আলীম সরকার আরও বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও একটি সম্মানজনক মাইলফলক। তাঁর এ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে ড. খলিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।বার্তা প্রেরক , লেখক অমূল্য কুমার বৈদ্য , সাধারণ সম্পাদক
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।