Logo

আন্তর্জাতিক    >>   ইরানের পারমাণবিক ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্রের তৎপরতা, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উইটকফ-কুশনার

ইরানের পারমাণবিক ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্রের তৎপরতা, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উইটকফ-কুশনার

ইরানের পারমাণবিক ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্রের তৎপরতা, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উইটকফ-কুশনার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। মঙ্গলবার (৩০ জুন) তারা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ, হোয়াইট হাউজের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বঘোষিত দোহাভিত্তিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। এছাড়া স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কাতারের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। বারাক রাভিদ আরও জানান, বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল পৃথকভাবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসবে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (MoU) নিয়ে পরামর্শের জন্য খুব শিগগির একটি ইরানি প্রতিনিধিদল কাতারে যাবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই। সূত্র: অ্যাক্সিওস, জাগো নিউজ