Logo

আন্তর্জাতিক    >>   মধ্যপ্রাচ্যের সংকট আরও বিস্তৃত হতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের সংকট আরও বিস্তৃত হতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের সংকট আরও বিস্তৃত হতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটে জড়িয়ে পড়ছে এবং এর পরিণতি এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছাবে।

তিনি বলেন, চলতি সপ্তাহে আরও ব্যাপক হামলা হয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটেছে, যেখানে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘ছোটখাটো গোলাগুলির’ মতো। তিনি আরও বলেন, এই ছোটখাটো গোলাগুলি বড় ধরনের গোলাগুলিতে পরিণত হওয়ার ঝুঁকিকে আমাদের ছোট করে দেখা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষকে অবশ্যই একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে। আর কোনো হামলা নয়। আর কোনো অজুহাত নয়। সূত্র: আল জাজিরা, জাগোনিউজ