ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের কার্যকর নৌ অবরোধ নিয়ে উত্তেজনা বাড়ছে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর ঘোষিত নৌ অবরোধ তারা এখনও কার্যকর রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, ইউএসএস ক্যানবেরা বর্তমানে আরব সাগরে টহল দিচ্ছে এবং এই অভিযানের অংশ হিসেবে ২৩টি জাহাজ ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এই অবরোধ যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে ইরান পুনরায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করছে বলে জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে উত্তেজনা আরও বাড়তে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।সূত্র: আল-জাজির, জাগোনিউজ



















