Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরত: বাগদাদে উল্লাস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরত: বাগদাদে উল্লাস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরত: বাগদাদে উল্লাস

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্র: আল-জাজিরা,জাগোনিউজ