Logo

আন্তর্জাতিক    >>   ইরানে হামলার শিকার অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কোম্পানি

ইরানে হামলার শিকার অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কোম্পানি

ইরানে হামলার শিকার অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কোম্পানি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় লক্ষ্যবস্তু হয়েছে ইরানের ওষুধ উৎপাদনকারী কোম্পানি। ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।

ইরান সরকার এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, মঙ্গলবার সকালে বেসামরিক স্থাপনায় আমেরিকান ও ইসরায়েলি হামলার সময় ক্যান্সার প্রতিরোধী, অ্যানেস্থেটিক এবং বিশেষায়িত ওষুধ উৎপাদনকারী বৃহত্তম কোম্পানিগুলোর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর উৎপাদন লাইনও ক্ষতি গ্রস্ত হয়েছে।

ইরান সরকার ব্যাখ্যা করে যে কোম্পানিটি সোশ্যাল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কোম্পানির মালিকানাধীন—যা একটি সরকারি হোল্ডিং কোম্পানি এবং পেনশন তহবিল পরিচালনা করে। সূত্র: বিবিসি