Logo

আন্তর্জাতিক    >>   বিশ্বব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযাত্রা—যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

বিশ্বব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযাত্রা—যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

বিশ্বব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযাত্রা—যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজের সুদূরপ্রসারী পরিকল্পনায় এবং স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত ঋষিকুম্ভ মেলার প্রচার কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করতে শুরু হয় ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার বৈশ্বিক প্রচার অভিযাত্রা।
এই অভিযাত্রার সূচনা হয় ১১ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের চার্চ অব সায়েন্টোলজি চ্যাপল হলে। পরবর্তীতে ১৭ই জানুয়ারি নিউইয়র্ক শহরের নিউইয়র্ক হিন্দু মন্দিরে, ১৯শে জানুয়ারি কানাডার টরন্টো শহরের পার্টি হল রুমে প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ২১শে জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এবং ২৩শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় Sensus-এর সহযোগিতায় সুইডেনের স্টকহোম শহরে Hindu Forum of Sweden–এর উদ্যোগে ধর্মীয় আলোচনা ও প্রচার সভা আয়োজিত হয়।


এ ধারাবাহিকতায় ২৫শে জানুয়ারি দুবাইয়ের আল আইন শহরে স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞ, কুম্ভ তত্ত্ব নিয়ে আলোচনা ও মহানাম সংকীর্তন। এতে ভক্তদের অংশগ্রহণে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। ২৬শে জানুয়ারি ওমানের সোহার শহরে বি.বি. জালান বোয়ালী প্রবাসী সনাতনী ভক্তরা সারারাতব্যাপী ধর্মীয় বৈচিত্র্যময় আয়োজন ও মালা উপভোগ করেন।
২০২৬ সালের শুরুতে ২–৫ জানুয়ারি দুবাইয়ের একাধিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে আবুধাবী ও মোসাফ্ফাহ মরুতীর্থে মানবকল্যাণমূলক মহানাম সংকীর্তন ও ধর্মীয় তত্ত্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে ধর্মীয় অধ্যয়ন ও চর্চায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
শ্রী গুরু সংঘ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, স্বামী অদ্বৈতানন্দ মিশন এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক Spirituality & Cultural Center–এর সম্মিলিত প্রচেষ্টায় ঋষি কুম্ভের মাহাত্ম্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋষিধাম আশ্রমের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ কুম্ভ সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় আয়োজন মালায় পৌরোহিত্য করেন।
আন্তর্জাতিক পর্যায়ে লস এঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, স্টকহোম, দুবাই, ওমান ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত আয়োজনসমূহে পৌরোহিত্য করেন বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজ। পাশাপাশি স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ রচিত গ্রন্থাবলীর প্রচার, প্রসার ও গবেষণায় অদ্বৈতানন্দ মিশন ক্যালিফোর্নিয়া কেন্দ্র বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
সবশেষে ৪ঠা ফেব্রুয়ারি সিঙ্গাপুর শহরে সনাতনী ভক্তবৃন্দের অংশগ্রহণে “Summit of Devotees” শীর্ষক ভক্ত সম্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিব্রাজন শেষে ৫ই ফেব্রুয়ারি স্বামী শুভানন্দ পুরী মহারাজ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রত্যাবর্তন করেন এবং বিশ্ববাসীর সুস্থতা ও কল্যাণ কামনা করেন।