Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ স্মারকলিপি জমা: ফ্যাসিস্ট-খুনি ইউনূসের অবৈধ আইসিটি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ স্মারকলিপি জমা: ফ্যাসিস্ট-খুনি ইউনূসের অবৈধ আইসিটি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ স্মারকলিপি জমা: ফ্যাসিস্ট-খুনি ইউনূসের অবৈধ আইসিটি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা

ওয়াশিংটন ডিসি থেকে প্রজ্ঞা নিউজ ডেস্ক, নভেম্বর ১৯, ২০২৫:
বাংলাদেশের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র, বিচার বিভাগের ওপর অবৈধ হস্তক্ষেপ এবং ফ্যাসিস্ট-খুনি ইউনূস কর্তৃক পরিচালিত কথিত আইসিটি কোর্টের অন্যায় রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের মাননীয় সেক্রেটারি অব স্টেট রুবিও মারকো’র বরাবর একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ স্মারকলিপি প্রদান করেছে।
ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে জমা দেওয়া এই স্মারকলিপিতে বলা হয়—বাংলাদেশবিরোধী অপশক্তির হাতে বিচার বিভাগকে জিম্মি করে সাজানো রায় ঘোষণা করা হয়েছে, যা শুধু আইনবিরোধীই নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। স্মারকলিপিতে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সোলেমান আলী, শরীফ কামরুল আলম হিরা, আশরাফ উদ্দিন, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাহানারা রহমান, সাদেকুল বদরুজ্জামান পান্না, ব্যারিস্টার আকরাম, সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন , রফিকুর রহমান, সভাপতি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ , ইমদাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ , সহ-সভাপতি চঞ্চল, নাহিদ রেজা জনি, খান শওকত , উপ-প্রচার সম্পাদক মমতাজ শাহনেওয়াজ, মহিলা আওয়ামী লীগ , লোকমান হোসেন রাজু, ভারপ্রাপ্ত সভাপতি, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ , আব্দুল সাইদ খান, সাধারণ সম্পাদক,পেনসিলভেনিয়া , মাহমুদন নবী বাকি, সভাপতি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ,আব্দুল আজাদ, সাধারণ সম্পাদক, মেট্রো ওয়াশিংটন , জিআই রাসেল, সভাপতি, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ , ড. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক, ভার্জিনিয়া , তারেকুল হায়দার, আহ্বায়ক, যুবলীগ ,বাহার খন্দকার সবুজ, যুগ্ম আহ্বায়ক, যুবলীগ , আমিনুল ইসলাম, মাহমুদ রহমান, ইকবাল হোসেন, সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ , সৈয়দ কিবরিয়া, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ ,ব্যারিস্টার সোহেল করীম, সাধারণ সম্পাদক, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ
প্রবাস আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে বলেন , বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালিয়ে গণতন্ত্রকে ব্যাহত করার যে ষড়যন্ত্র চলছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তা কখনো বরদাশত করবে না।

তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একমাত্র প্রতিশ্রুতির নাম আওয়ামী লীগ, আর অপশক্তির বিরুদ্ধে প্রতিটি প্রবাসী সৈনিক সদা সতর্ক।
স্টেট ডিপার্টমেন্টের সামনে নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে জানান—বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনেও লড়াই অব্যাহত থাকবে।
এই স্মারকলিপি প্রবাসী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।