ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন সম্পন্ন: লিয়াকত আলী সভাপতি, কাজী রবিউজ্জামান সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির কোষাধ্যক্ষ নির্বাচিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সামাজিক সংগঠন “সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্”–এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বিগত ১৬ নভেম্বর ২০২৫, রোববার নিউইয়র্কের ওয়েস্টচেস্টার এভিনিউস্থ নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান এই নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি। সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব বিজয় কৃষ্ণ সাহা, নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভূঁইয়া, খন্দকার আব্দুল বাকী, প্রকৌশলী আব্দুল খালেক এবং মো. জাহাঙ্গীর হোসেন।
একাধিক প্রার্থী না থাকায় আলোচনা ও সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের অতীত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও যোগ্যতা যাচাই শেষে উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে জনাব লিয়াকত আলীকে সভাপতি, কাজী রবিউজ্জামানকে পুনরায় সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসিরকে কোষাধ্যক্ষ হিসেবে সর্বসম্মতভাবে সমর্থন জানান।
প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত তিনজনকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ঘোষণা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন।
এসময় উপস্থিত বক্তারা— সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, লিয়াকত আলী, খবির উদ্দিন ভূঁইয়া, খন্দকার আব্দুল বাকী, মনজুর আহমেদ, সাঈদ ইসলাম, এবং বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা—সংগঠনের ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মতামত প্রদান করেন।
পরে নবনির্বাচিত কমিটির সফলতা, সংগঠনের উন্নতি, প্রয়াত সদস্যদের স্মরণ এবং প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম–এর উমরাহ যাত্রার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি হাজী আব্দুস ছালাম।
সভায় আরও উপস্থিত ছিলেন—
মো. বজলুল হক, মো. সোবাহান, মো. খুরশিদ আলম, রহমান উদ্দিন, খন্দকার গোলাম মোস্তফা, তৌহিদুর রহমান, রেজাউল করিম, আব্দুর সামাদ, লাল মিয়া, মো. আব্দুল রশিদ, মো. আতাউর রহমান, আব্দুল লতিফ, দোলন খান, আলম মোহাম্মদ, মো. সানাউল্লাহ, শচীন্দ্র নাথ সরকার, রামেন্দ্র মালাকার, এম এ জলিল, ইব্রাহিম, মিয়া মাসুদ, মো. টি হোসেন, শংকর, সুনীল কুমার অধিকারী, পান্না লাল সাহা, শহিদুল ইসলাম, আজিজুল হক, জহুরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মো. ফজলিম উদ্দিন, মো. আতিকুর রহমান, মো. জালাল উদ্দিন, মনসুর রহমান প্রমুখ।
সবার অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় কমিউনিটিতে সন্তুষ্টি তৈরি হয়েছে।



















