Logo

আন্তর্জাতিক    >>   সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর নতুন নেতৃত্ব ঘোষণা: ফিরোজ সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর নতুন নেতৃত্ব ঘোষণা: ফিরোজ সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ-এর নতুন নেতৃত্ব ঘোষণা: ফিরোজ সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বসবাসরত সন্দ্বীপ প্রবাসীদের বৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ–এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, উভয়েই পুনরায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া, কমিশনার ছিলেন সানাউল্লাহ হাসান, ফোরকান উদ্দিন, মাকসুদুর রহমান, আরিফ আর চৌধুরী।
সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, সহ-সভাপতি আব্দুস সালাম লাবু, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মো. সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান, দপ্তর সম্পাদক আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল।
নির্বাচন কমিশন জানায়, নতুন কমিটি তাদের প্রথম সভায় আরও ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবে, তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্য বিশিষ্ট, এবং এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।