বাংলাদেশে ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার, মিথ্যা প্রপাগান্ডা ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, আমেরিকা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) এবং হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অত্যাচার, মিথ্যা প্রপাগান্ডা ও সহিংসতার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, আমেরিকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী, ইসকনের সাধু ও সাধারণ অনুসারীদের উপর পরিকল্পিত হামলা, হত্যা, বাড়িঘর ও মন্দির ধ্বংসের ঘটনা ঘটে চলেছে। এই ঘটনাগুলো সাম্প্রদায়িক উসকানি ও মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে সংঘটিত হচ্ছে, যা সম্পূর্ণভাবে নিন্দনীয় ও মানবতাবিরোধী।
প্রপাগান্ডা ও অত্যাচারের বিষয়সমূহ:-
১. সাম্প্রতিক সময়ে টঙ্গীর টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিঞাজীর অপহরণের মিথ্যা নাটককে কেন্দ্র করে ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
২. বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী ও ইসকনের অনুসারীদের উপর হামলা, হত্যা এবং তাদের বাড়িঘর, মন্দির ও প্রার্থনা স্থান ধ্বংস করা হচ্ছে। এই সহিংসতা সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে সংঘটিত হচ্ছে, যা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন ।
৩. এই ধরনের ঘটনায় সরকার ও প্রশাসনের নিরবতা ও উদাসীনতা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও কার্যকর পদক্ষেপের অভাব লক্ষ্য করা যাচ্ছে।
৪. ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ও অত্যাচারের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত চলছে। এই ধরনের ঘটনা দেশের সামাজিক শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহত করছে।
দাবি ও আহ্বান:-
১। আইন-শৃঙ্খলা বাহিনী মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিঞাজীর মিথ্যা প্রপাগান্ডার বিষয়টি গান মাধ্যমে উন্মোচন করেছে, তাদের সত্য ঘটনা প্রকাশ করার জন্য সাধুবাদ জানাচ্ছি। একি সাথে এই মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিঞাজীকে এবং তাদের দোষরদের খুঁজে বের করে গ্রেপ্তার করে যথাযত শাস্তির ব্যবস্থা করতে আহবান জানাচ্ছি।
২। মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিঞাজীর সাজানো অপহরনের নাটকের পর, উগ্র মৌলবাদী ২০০ ইসকন সদস্যের গলা কেটে হত্যা করার প্রকাশ্য হুমকি দিয়েছে। এই উগ্রবাদীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৩। সাম্প্রদায়িক গুষ্ঠীগুলো নির্বাচনের পূর্বাপর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতি সঞ্চারের অপপ্রয়াসে এবং বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার জন্য সাম্প্রদায়িক সহিংসতার অপতৎপরতায় লিপ্ত রয়েছে তা প্রতিহত করতে হবে।
৪। ইসকন এবং হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, সহিংসতা ও মিথ্যা প্রপাগান্ডা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
৫। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার, প্রশাসন ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।
৬। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।
স্বপন কান্তি দাস
সাধারন সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, আমেরিকা।



















