Logo

আন্তর্জাতিক    >>   জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্কে শোক র‌্যালি আয়োজন

জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্কে শোক র‌্যালি আয়োজন

জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্কে শোক র‌্যালি আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও মুক্তিযুদ্ধের চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে নিউইয়র্কে এক শোক র‌্যালির আয়োজন করেছে।

আগামী রবিবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই র‌্যালি অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে র‌্যালিটি  এক বিশাল সমাবেশে পরিণত হওয়ার প্রত্যাশা করছে আয়োজকরা।

                                                সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ

জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান— ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে শহীদ হন। তাঁদের আত্মত্যাগ ও দেশপ্রেমের স্মরণে প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে জেল হত্যা দিবস পালন করা হয়।আমন্ত্রণক্রমে: ড. প্রদীপ রঞ্জন কর (যোগাযোগ: (212)-203-5444) ও প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী (যোগাযোগ: (347)-837-5937।

                                        ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান

র‌্যালির আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আয়োজনে রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার।

সহযোগিতায়— যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ হাসিনা সমর্থক সংগঠন পরিবার, মুক্তিযুদ্ধ সহায়ক পরিষদ, বাংলাদেশ লিবারেশন কাউন্সিলসহ যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্য ও অন্যান্য অঙ্গরাজ্যের সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে এই শোক র‌্যালি প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।