Logo

আন্তর্জাতিক    >>   উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধা ও শুভেচ্ছা — প্রতিষ্ঠাতা সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হোক প্রজন্ম

উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধা ও শুভেচ্ছা — প্রতিষ্ঠাতা সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হোক প্রজন্ম

উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র সংসদের শ্রদ্ধা ও শুভেচ্ছা — প্রতিষ্ঠাতা সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হোক প্রজন্ম

প্রজ্ঞা নিউজ ডেস্ক:


বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র সংসদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি ক্ল্যারা রোজারিও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়—এটি বাঙালির মুক্তচেতনা, মানবিক সমাজ ও অসাম্প্রদায়িক সংস্কৃতির এক অনন্য প্রতীক।

১৯৬৮ সালে প্রতিষ্ঠাতা সত্যেন সেন যে স্বপ্ন নিয়ে উদীচী প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্ন আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, প্রগতিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে অন্যায়, দুঃশাসন ও অন্ধকারাচ্ছন্নতার বিরুদ্ধে লড়াই করে উদীচী আজও আলোর মশাল বহন করছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত উদীচীর শিল্পীরা সেই চেতনাকে প্রবাসের মাটিতেও উজ্জীবিত রাখছেন, যা বাংলাদেশি সংস্কৃতির গৌরব বৃদ্ধি করছে।
বিবৃতিতে তাঁরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সকল শহিদ সদস্য এবং প্রতিষ্ঠাতা সত্যেন সেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে উদীচীর আগামী পথচলায় সৃজনশীলতা, মানবতা ও মুক্তির চেতনা আরও প্রসারিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও , সাধারণ সম্পাদক কল্লোল দাশ ও  জ‍্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী ।