Logo

আন্তর্জাতিক    >>   প্রবাসীদের স্বপ্ন গড়ার নিরলস যোদ্ধা এম এ জামান

প্রবাসীদের স্বপ্ন গড়ার নিরলস যোদ্ধা এম এ জামান

প্রবাসীদের স্বপ্ন গড়ার নিরলস যোদ্ধা এম এ জামান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

দূর প্রবাসে নিজের জীবনের সংগ্রামের পাশাপাশি শত শত প্রবাসী বাংলাদেশির জীবন গড়ার এক নীরব কারিগর — এম এ জামান। নিউইয়র্ক শহরের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে তিনি আজ এক পরিচিত মুখ। শুধু পরিচিতই নন, প্রবাসীদের কর্মজীবনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

২০০৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এম এ জামান। শুরুটা ছিল কঠিন ও চ্যালেঞ্জে ভরা। ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে কাজ এবং পিজা ডেলিভারি দিয়ে জীবনের প্রথম দিনগুলো পার করতে হয় তাঁকে। কিন্তু তিনি জানতেন, এটাই তাঁর গন্তব্য নয়। প্রচণ্ড ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস নিয়ে কাজের ফাঁকে শুরু করেন পড়াশোনা।

বাংলাদেশের শেরপুর জেলার সন্তান এম এ জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে একাউন্টেন্ট হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রে এসে উচ্চশিক্ষা সম্পন্ন করেন নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন যাত্রা।

প্রথমে নিউইয়র্কের এক স্কুলে সাবস্টিটিউট টিচার হিসেবে কাজ শুরু করেন। চার বছর পর যোগ দেন মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটে লেকচারার পদে, যেখানে তিনি পাঁচ বছর ধরে অ্যাকাউন্টিং বিষয়ে পাঠদান করেন। তাঁর কর্মনিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি নিউইয়র্ক স্টেট গভর্নমেন্টে ম্যানেজার পদে যোগদান করেন এবং সরকারি সেবার জন্য সম্মাননাও অর্জন করেন।

কমিউনিটির মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই ২০১৫ সালে জ্যাকসন হাইটসে আয়োজন করেন একটি জব সেমিনার। সেখানে এসে তিনি উপলব্ধি করেন, বহু প্রবাসী বাংলাদেশি তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল সঠিক দিকনির্দেশনার অভাবে ভালো চাকরি পাচ্ছেন না। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় এক মহৎ উদ্যোগ —

২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন “সাকসেস মাল্টিপারপাস অ্যান্ড কনসালটিং ফার্ম”।
জ্যাকসন হাইটসের রুজভেল্ট এভিনিউ ও ৭৩ স্ট্রিটের কর্নারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি খুব অল্প সার্ভিস চার্জে চাকরি প্রত্যাশীদের জন্য ট্রেনিং, ক্যারিয়ার কাউন্সেলিং ও কনসালটিং সার্ভিস দিয়ে আসছে।

তাঁর এই উদ্যোগের মাধ্যমে গত কয়েক বছরে ৪ শতাধিক বাংলাদেশি-আমেরিকান নিউইয়র্কের সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে চাকরি পেয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা আরও বেড়েছে।

অফিসিয়াল ব্যস্ততার পরও ছুটির দিনগুলো তিনি উৎসর্গ করেন প্রবাসী কমিউনিটির সেবায়। চাকরি প্রত্যাশীদের জন্য সময় দেন, তাদের রেজ্যুমে তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি ও সরকারি চাকরির আবেদন বিষয়ে সরাসরি পরামর্শ দেন। তাঁর সাফল্যের গল্প ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে প্রবাসী মহলে।

এম এ জামান বিশ্বাস করেন, “যদি সাহস, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা থাকে — তবে দূর প্রবাসেও স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম আর আন্তরিকতা থাকলে একা একজন মানুষও শতজনের জীবনে আলো ছড়াতে পারেন।

যোগাযোগের জন্য:
? ৭১৮-৫৩০-২৬০৫
? roudro123@yahoo.com