প্রেস বিজ্ঞপ্তি: সিনিয়র আইনজীবী জনাব আবু সাইদ সাগরকে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
তারিখ: ১৩ অক্টোবর ২০২৫
গ্লোবাল বাংলাদেশ ইউনিটি নেটওয়ার্ক (জি.বি.ইউ.এন) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বাংলাদেশ ড. ইউনুস সরকারের অধীনে মানবাধিকার ও বিচারিক সংকটে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিশোধ, আইনের অপব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেশের গণতান্ত্রিক ও সামাজিক পরিবেশকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা বিচারপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রগতিশীল শিল্পী এবং মুক্তচিন্তাবিদসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক অন্যায়ভাবে গ্রেপ্তার, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনা কেবল ব্যক্তিগত ক্ষতি নয় এগুলো বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, বিচার বিভাগের মর্যাদা এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর গুরুতর আঘাত।
সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক জনাব আবু সাইদ সাগরকে হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হওয়া সত্ত্বেও দুই বছরেরও বেশি পুরোনো ও মিথ্যা মামলায় নিম্ন আদালতের বিচারক পুনরায় জেলহাজতে পাঠিয়েছেন। এটি স্পষ্ট উদাহরণ ড. ইউনুস সরকারের অধীনে বিচার বিভাগের রাজনৈতিক প্রতিশোধের।
জি.বি.ইউ.এন. গভীর উদ্বেগের সঙ্গে মনে করে ড. ইউনুসের সরকার বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একজন ৮০ বছরের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো শুধু আইনের শাসনকেই ধ্বংস করে না, এটি সমগ্র বিচারব্যবস্থার মর্যাদাকেও অবমাননা করে।
জি.বি.ইউ.এন-এর দাবি:
1. জনাব আবু সাইদ সাগরের অবিলম্বে মুক্তি নিশ্চিত করা।
2. বিচার বিভাগে ড. ইউনুস সরকারের রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীনতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা।
3. আইনজীবীদের হয়রানি, পুনরায় গ্রেফতার ও প্রতিশোধমূলক মামলার অবসান।
4. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর সক্রিয় নজরদারি।
5. সব আদালতে আইনজীবীদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা।
6. মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি।
7. বিচারপতি নিয়োগে স্বচ্ছ, যোগ্যতা-নির্ভর ও জবাবদিহিমূলক প্রক্রিয়া।
৪. মানবাধিকার ও আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ।
জি.বি.ইউ.এন. দৃঢ়ভাবে বিশ্বাস করে, ন্যায়বিচার ও মানবাধিকারের সুরক্ষার জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা অপরিহার্য। আমরা আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আহ্বান জানাই, ড. ইউনুস সরকারের অধীনে দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। সূত্র: গ্লোবাল বাংলাদেশ ইউনিটি নেটওয়ার্ক (জি.বি.ইউ.এন)



















