সিলেটের উন্নয়ন দাবিতে অন্তবর্তী সরকারের কাছে স্মারকলিপি দিল যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus-এর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে Jalalabad Association of America। এই দাবিতে সংগঠনের পক্ষ থেকে একটি বিস্তারিত স্মারকলিপি গত ১৫ অক্টোবর ২০২৫, বুধবার New York City-তে বাংলাদেশের কন্সাল জেনারেল Mohammad Mozammel Haque-এর নিকট হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, “সিলেট অঞ্চল দেশের ইতিহাস, অর্থনীতি ও স্বাধীনতার গৌরবময় অংশ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রবাসী সিলেটবাসীর অবদান দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। প্রবাসীদের রেমিট্যান্স, প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক শিল্প সত্ত্বেও সিলেট অঞ্চল এখনও অবকাঠামো, বিনিয়োগ ও উন্নয়ন পরিকল্পনায় উপেক্ষিত।”
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সিলেটবাসীর এই বঞ্চনা দূর করতে সরকারের বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশনের প্রধান দাবিসমূহ , দেশব্যাপী সড়ক ও মহাসড়ক অবকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণ, Osmani International Airport-এর সব উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন, Fly Dubai সেবা পুনরায় চালু ও আন্তর্জাতিক ফ্লাইট রুট বৃদ্ধি,সিলেটের নদ-নদীর ড্রেজিং ও রক্ষণাবেক্ষণ , টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা ও অবকাঠামো বাস্তবায়ন,সিলেট অঞ্চলের জন্য একটি স্বতন্ত্র Tea Board গঠন,রেল যোগাযোগ আধুনিকায়ন ও হাই স্পিড ট্রেন চালুর উপযোগী অবকাঠামো তৈরি,বিদেশফেরত যাত্রীদের হয়রানি বন্ধ ও নিরাপদ ও অতিথিপরায়ণ পরিবেশ নিশ্চিত করা।
প্রেসিডেন্ট মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, “উন্নয়নের ন্যায্যতা শুধু ন্যায়ের প্রশ্ন নয়, এটি জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। সিলেট অঞ্চলও দেশের অন্যান্য অঞ্চলের মতো সমান সুযোগ ও বিনিয়োগ পাওয়ার অধিকার রাখে। আমরা সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ আশা করছি।”
প্রবাসী সিলেটবাসীর দাবি— অবকাঠামো উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, বিমান ও রেল যোগাযোগ আধুনিকায়ন এবং Tea Board প্রতিষ্ঠার মাধ্যমে সিলেটকে দেশের মূলধারার উন্নয়নের অগ্রযাত্রায় সম্পৃক্ত করা হোক।



















