Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক প্রবাসী দীলিপ কুমার মোদকের মা, তরুলতা মোদক-এর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় অন্তেষ্টিক্রিয়াদি — গীতাপাঠ, নামসংকীর্তন ও প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন: শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠান মঙ্গলবার

নিউইয়র্ক প্রবাসী দীলিপ কুমার মোদকের মা, তরুলতা মোদক-এর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় অন্তেষ্টিক্রিয়াদি — গীতাপাঠ, নামসংকীর্তন ও প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন: শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠান মঙ্গলবার

নিউইয়র্ক প্রবাসী দীলিপ কুমার মোদকের মা, তরুলতা মোদক-এর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় অন্তেষ্টিক্রিয়াদি — গীতাপাঠ, নামসংকীর্তন ও প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন: শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠান মঙ্গলবার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যামাইকা প্রবাসী দীলিপ কুমার মোদকের প্রিয় মা, তরুলতা মোদক (৮৯), সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তিপূর্ণভাবে দেহত্যাগ করেছেন।

বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনায় কপ্পোলা মাইগ্লিয়োরি ফিউনারেল হোমে অন্তেষ্টিক্রিয়াদি — গীতাপাঠ, নামসংকীর্তন ও প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠান শুরু হয় এবং একইদিন দুপুর ২:০০ ঘটিকায় মাইকেলস সিমেটারিতে দাহ কার্য সম্পন্ন হয়।

উক্ত শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, উদীচীর নেতা বাবুল আচার্য ও স্নিগ্ধা আচার্য, এম ডি ইসলাম তুহীন, প্রগ্রেসিভ ফোরামের সহ সভাপতি জাকির হোসেন বাচ্চু, জ্যামাইকা উদীচী শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধূরী, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, ডিবিসির সাংবাদিক কানু দত্ত, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, এবং ধর্মীয় গুরু ও গীতা স্কুলের শিক্ষক দেবাশীস নাথ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দীলিপ কুমার মোদক (সন্তান) ও মুক্তি সরকার (বৌমা) সকলকে বিনীতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
একই সাথে দীলিপ কুমার মোদক মা তরুলতা মোদক-এর শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠানের ঘোষনা করেন। মঙ্গলবার মহাকালী মন্দিরে তরুলতা মোদক-এর শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হবে।  শ্রাদ্ধ-ক্রিয়া অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থা করা হবে এবং বিকেলে শ্রীশ্রী গীতাপাঠ ও নামকীর্তন অনুষ্ঠিত হবে। দীলিপ কুমার মোদক সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ফটো গ্যালারি দেখুন:-

 

ভিডিও দেখুন:-