নির্বাচন ইস্যুতে সরকারের ওপর এখন থেকে মাঠের চাপ তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পবিত্র ঈদুল আজহার পর বিভিন্ন ইস্যুতে এই চাপ আরও বাড়ানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেটি সরকারের ওপর চাপ তৈরির কৌশলেরই অংশ। বিস্তারিত...
সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন। অর্থাৎ সরকার গায়ের জোরেই ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। বিস্তারিত...
সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিস্তারিত...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিস্তারিত...