ভারতের বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে সংঘটিত হলো এক লোমহর্ষক, অমানবিক ও লজ্জাজনক ঘটনা। মাত্র দুটি গরু ও একটি বাছুর নিয়ে বাড়ি ফেরার সময় একদল স্বঘোষিত ‘গো-রক্ষকের’ হাতে চরম নির্যাতনের শিকার হলেন দুই দলিত ব্যক্তি। বিস্তারিত...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদাকে জুতা দিয়ে বারি মেরে গলায় জুতার মালা পরিয়েছে জনতা। সম্প্রতি সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা-পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। বিস্তারিত...
বাংলাদেশের লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে ধর্মীয় সংবেদনশীলতার জেরে পরেশ চন্দ্র শীল নামের একজন সনাতনী (হিন্দু) বৃদ্ধ ও তাঁর ছেলেকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুইজনই হলেন, পরেশ চন্দ্র শীল (৭০) এবং তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। বিস্তারিত...
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বিস্তারিত...