Logo

আন্তর্জাতিক    >>   জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর | সঙ্গে ডা. জুবাইদা রহমানসহ ২৬ সদস্যের প্রতিনিধি দল

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর | সঙ্গে ডা. জুবাইদা রহমানসহ ২৬ সদস্যের প্রতিনিধি দল

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর | সঙ্গে ডা. জুবাইদা রহমানসহ ২৬ সদস্যের প্রতিনিধি দল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ভোর ৬টা ৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি নিউইয়র্কে কূটনৈতিক ও দ্বিপক্ষীয় বৈঠকের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর নেতৃত্বে ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিউইয়র্ক সফর করছে। 

সফরসঙ্গী প্রতিনিধি দলে সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All। 

ঢাকা থেকে যাত্রার পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। পরে সেখান থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কে তাঁকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। 

জাতিসংঘের উচ্চপর্যায়ের এই সপ্তাহে বিশ্বনেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকারগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। 
সূত্র: BNP Media Cell.