Logo

আন্তর্জাতিক    >>   বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে শ্রদ্ধাঞ্জলি: নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের স্মরণসভা, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার অঙ্গীকার

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে শ্রদ্ধাঞ্জলি: নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের স্মরণসভা, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার অঙ্গীকার

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে শ্রদ্ধাঞ্জলি: নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের স্মরণসভা, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার অঙ্গীকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক-এর উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিবর রহমান-এর স্মরণে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মরহুম মজিবর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল, সৎ, নিবেদিতপ্রাণ ও সংগঠনপ্রেমী একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা।
আলোচনা সভায় মরহুমের জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, তোফায়েল চৌধুরী, সরকার এ. মজিদ, মুন্সী বশিরউদ্দিন, ডেপুটি কমান্ডার মো. আবু জাফর, জনাব চিশতি, ড. শাহাজাহান, লিয়াকত আলী, আব্দুল হালিম, এম. এ. নাছির, জাহাঙ্গীর আলম, সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, মিয়া মো. দাউদ, মরহুমের জামাতা মো. আব্দুল গফুর, ভাগিনা বেল্লাল হোসেন এবং সাইদ ইসলাম।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও আদর্শকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম আরও জোরদার করতে হবে। একই সঙ্গে মরহুম মজিবর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম ও সাংগঠনিক অবদান নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
দোয়া ও আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দুইজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক-এর পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সমুন্নত রাখতে প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।