Logo

আন্তর্জাতিক    >>   প্রস্তাবিত বাজেট ধনীদের আরও ধনী, গরিবদের আরও গরিব করবে: এম এ আলীম সরকার—কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা নেই, বাজেট পুনর্বিবেচনার আহ্বান

প্রস্তাবিত বাজেট ধনীদের আরও ধনী, গরিবদের আরও গরিব করবে: এম এ আলীম সরকার—কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা নেই, বাজেট পুনর্বিবেচনার আহ্বান

প্রস্তাবিত বাজেট ধনীদের আরও ধনী, গরিবদের আরও গরিব করবে: এম এ আলীম সরকার—কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা নেই, বাজেট পুনর্বিবেচনার আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রস্তাবিত জাতীয় বাজেটে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর কোনো দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সভাপতি এম এ আলীম সরকার। তিনি দাবি করেন, এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি এবং এটি মূলত ধনীকেন্দ্রিক একটি বাজেট।
রোববার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এম এ আলীম সরকার বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি এবং কর্মসংস্থানের সংকটের মধ্যে দেশের কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা ছিল একটি জনকল্যাণমুখী ও গণমুখী বাজেট। কিন্তু প্রস্তাবিত বাজেটে তাদের অর্থনৈতিক অবস্থার বাস্তব উন্নয়নের জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপের প্রতিফলন দেখা যায়নি।
তিনি বলেন, কৃষি খাতকে টেকসই করতে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং শ্রমজীবী মানুষের আয় ও সামাজিক নিরাপত্তা জোরদারে আরও সুস্পষ্ট ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ছিল। পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর করের চাপ এবং মূল্যস্ফীতির প্রভাব কমাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
এম এ আলীম সরকার আরও বলেন, “এ বাজেট ধনীক শ্রেণীর বাজেট। এর ফলে ধনীরা আরও ধনী হবে, আর গরিবরা আরও গরিব হয়ে পড়বে। সমাজে শ্রেণীবৈষম্য ও অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি পাবে।”
তিনি মনে করেন, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনমুখী খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং আয়-বৈষম্য হ্রাসের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই হওয়া উচিত ছিল জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য। কিন্তু প্রস্তাবিত বাজেটে সে ধরনের জনমুখী অগ্রাধিকার পর্যাপ্তভাবে প্রতিফলিত হয়নি।
বিজিপি সভাপতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।