যা করছি তা সঠিক, খুব দ্রুত শেষ হবে ইরান যুদ্ধ: ডোনাল্ড ট্রাম্প
- By Progga News Desk --
- 07 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যা করছি, তা সঠিক। ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। বুধবার (৬ মে) দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপের একপর্যায়ে এই কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেছেন, আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করি- বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















