Logo

আন্তর্জাতিক    >>   বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে রাজ্যের মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাতে এ ঘটনার সময় অন্তত ৪ রাউন্ড গুলি করা হয়।

জানা গেছে, চন্দ্রনাথ দত্ত নামের ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিজের গাড়িতে থাকা অবস্থায় বুকে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুভেন্দু অধিকারী দ্রুতই হাসপাতালে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে আরও জানায়, হামলাকরীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গতি কমানো মাত্রই তারা সরাসরি গুলি করে। এ ঘটনার পর ওই হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির হয়ে লড়েন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা ব্যানার্জীর বিপক্ষে বিরাট ব্যবধানে জয় পান এবং বিজেপিও এখন পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, জাগোনিউজ