Logo

আন্তর্জাতিক    >>   শান্তি চুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’: ডোনাল্ড ট্রাম্প

শান্তি চুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’: ডোনাল্ড ট্রাম্প

শান্তি চুক্তি না করলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’: ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি শান্তিচুক্তি না করে তাহলে পুরো ইরানকে ‘উড়িয়ে দেওয়া হবে’। আজ রবিবার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। তারা যদি চুক্তি না করে, তাহলে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ইয়িংস্ট আরও জানান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনার নেতৃত্ব দেবেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। এ আলোচনা এই সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক চাপও ক্রমশ তীব্র হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে, বিশেষ করে যখন আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগগুলো চলমান রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই,জাগোনিউজ