Logo

আন্তর্জাতিক    >>   ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, মার্চে রাশিয়া তেল ও তেলজাত পণ্য রপ্তানি করে প্রায় ১৯ বিলিয়ন ডলার আয় করেছে। রপ্তানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে দিনে প্রায় ৭.১ মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র ৩ লাখ ২০ হাজার ব্যারেল।

এই বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন কিছু নিষেধাজ্ঞা শিথিল করা। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের কারণে আরোপিত রাশিয়ার তেল বিক্রির কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করে, যাতে এরই মধ্যে সমুদ্রে থাকা তেল ১১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশ কিনতে পারে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ