Logo

আন্তর্জাতিক    >>   ড. শিরিন শারমিন চৌধুরীর আটক: যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ, অবিলম্বে মুক্তির দাবি

ড. শিরিন শারমিন চৌধুরীর আটক: যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ, অবিলম্বে মুক্তির দাবি

ড. শিরিন শারমিন চৌধুরীর আটক: যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ, অবিলম্বে মুক্তির দাবি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী-কে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে, আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বাসা থেকে আটক করে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি একজন স্বনামধন্য আইনজ্ঞ ও শিক্ষাবিদ হিসেবেও সুপরিচিত।
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ, আওয়ামী পরিবার এবং সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসনের নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গায়েবী মামলায় এ ধরনের আটক জনমনে বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলার প্রতি আস্থাহীনতা সৃষ্টি করছে। তারা আরও উল্লেখ করেন, রাষ্ট্রের একজন উচ্চপর্যায়ের ব্যক্তিত্ব হিসেবে তার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে ড. শিরিন শারমিন চৌধুরীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবাদকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, উপদেষ্টা হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, ড. বামন দাস বসু, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, মহি উদ্দিন দেওয়ান, আবদুর রহিম বাদশা, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ মোবারক, সাংবাদিক আলমগীর ভূঁইয়া, হেলাল মাহমুদ, শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সাধারণ সম্পাদক কায়কোবাদ খানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও পেশাজীবীসহ মোট ১০১ জন বিশিষ্ট ব্যক্তি এ প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।