Logo

খেলাধুলা    >>   ভুল তথ্য ছড়ানোয় ভারতীয় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন মিচেল স্টার্ক

ভুল তথ্য ছড়ানোয় ভারতীয় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন মিচেল স্টার্ক

ভুল তথ্য ছড়ানোয় ভারতীয় সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন মিচেল স্টার্ক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডের অংশ অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক। আইপিএলে নিজের অংশগ্রহণ নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্টার্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সমালোচকদের উদ্দেশে সরাসরি বক্তব্য করেন তিনি।

বর্তমানে তিনি কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন বলে সেই পোস্টে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন মৌসুমে চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে তিনি নিজেও পুরোপুরি অবগত ছিলেন না বলে উল্লেখ করেন। স্টার্ক বলেন, ‘কিছু ব্যক্তি বিভিন্ন মাধ্যমে আইপিএলে আমার অংশগ্রহণ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন এবং এমনভাবে মন্তব্য করছেন যেন তারা তার শরীর সম্পর্কে তার থেকেও বেশি জানেন।’

তিনি আরও জানান, ‘এই চোটের কারণে আইপিএলের শুরুতে দলের সঙ্গে থাকতে না পারায় তিনি দুঃখিত এবং সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন। তবে দ্রুত সুস্থ হয়ে দলে যোগ দেওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’ এর আগে, তার স্ত্রী অ্যালিসা হিলিও এক ভক্তের মন্তব্যের জবাবে জানিয়েছিলেন, চোটের কারণেই স্টার্ক দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি।

অন্যদিকে স্টার্ককে বিশ্রামে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, অ্যাশেজ ও বিগ ব্যাশে খেলার পরও যদি স্টার্ক ফিট থাকেন, তাহলে তাকে আইপিএলের শুরুতে না খেলানোটা অযৌক্তিক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্টার্কসহ কয়েকজন পেসারকে বিশ্রামে রাখছে, যা ভবিষ্যতে খেলোয়াড়দের আংশিক অংশগ্রহণের প্রবণতা তৈরি করতে পারে। যদিও তিনি স্পষ্ট করেছেন, কাউকে সরাসরি দোষারোপ করছেন না।’

সবমিলিয়ে চোট, বিশ্রাম ও আইপিএল অংশগ্রহণ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন মিচেল স্টার্ক। সূত্র: আল জাজিরা,জাগোনিউজ