ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার বিমান 'নিখুঁতভাবে' ধ্বংস করা হয়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিমান ধ্বংস করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এল্লা ওয়াভিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, খামেনি যে বিমানটি ব্যবহার করতেন সেটি “নিখুঁতভাবে” ধ্বংস করা হয়েছে।
খামেনি ছাড়াও ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা এই বিমানটি ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে অস্ত্রের চুক্তি সম্পন্ন করতেন এবং ‘অ্যাক্সিস’ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন বলে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তিনি।
মিজ ওয়াভিয়া আরও উল্লেখ করেন, “এই বিমান ধ্বংস করার ফলে ইরান সরকারের সন্ত্রাসী নেতৃত্বের পক্ষে তাদের মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করা এবং সামরিক শক্তি গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। একইসাথে শাসকগোষ্ঠীর ক্ষমতা পুনর্নির্মাণের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে ইরান সরকার একটি অতিরিক্ত কৌশলগত সম্পদ হারিয়েছে।”সূত্র: বিবিসি


















