ডোনাল্ড ট্রাম্পকে ইরানের হুমকি: ‘নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান’
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয় তাহলে কঠিন আঘাত করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি বলেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না।
এই হুঁশিয়ারির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’ সূত্র: আল জাজিরা, প্রথম আলো


















