Logo

আন্তর্জাতিক    >>   ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি দিলেন ভ্লাদিমির পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি দিলেন ভ্লাদিমির পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি দিলেন ভ্লাদিমির পুতিন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন ও আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।

রুশ এই নেতা মোজতাবা খামেনিকে উদ্দেশ্য করে আরও বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে উচ্চপদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে। সূত্র: এএফপি, জাগোনিউজ