Logo

আন্তর্জাতিক    >>   ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি করছে ইসরায়েল

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি করছে ইসরায়েল

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি করছে ইসরায়েল

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইসরায়েল দাবি করেছে যে, তারা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আজ সোমবার (৯ মার্চ) তারা মধ্য ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরেই এই হামলার খবর সামনে এলো। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনী ইরানের শাসনব্যবস্থার অন্তর্গত অবকাঠামোর ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্যবস্তুতে ‘একটি রকেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র’ অন্তর্ভুক্ত ছিল যা ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ছিল।

সামরিক বাহিনীর মতে, কেন্দ্রীয় শহর ইস্পাহানে অবস্থিত অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, একটি পুলিশ সদর দপ্তর এবং বিপ্লবী গার্ড ও আধাসামরিক বাসিজ বাহিনীর ব্যবহৃত অন্যান্য স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় রোববার (৮ মার্চ) রাতে মোজতবা খামেনিকে ইসলামিক প্রজাতন্ত্রের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার পর থেকে এটি ছিল ইসরায়েলের প্রথম হামলার ঘোষণা।সূত্র: এএফপি,জাগোনিউজ